ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে মাশরাফির জার্সি নম্বর ‘শূন্য’

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠে তার হাঁটা-চলা দেখেই বোঝা যায়, ঐ যে মাশরাফি। সেটা তার জার্সির নম্বর দেখে নয়। ভক্ত-সমর্থকরা মাশরাফিকে চিনতে পারেন এক পলকে। এমনিতেই। তারপরও কাল (শনিবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাশরাফিকে খুঁজে পেতে খানিক বিলম্ব হলো কারো কারো।

টস করার সময় ততটা বোঝা যায়নি। কিন্তু ফিল্ডিংয়ে নামার পর খানিক বিভ্রান্তি, প্রেস বক্সে কে একজন বলেই বসলেন, ‘আরে মাশরাফি কোথায়? আরেকজন হেরে গলায় বললেন, কেন ঐ তো ‘ম্যাশ।’

সে কি, তার জার্সির নম্বর ‘শূন্য’ কেন? তাই তো। এতকাল মাশরাফির জার্সির নম্বর ছিল ‘২।’ শনিবার সন্ধ্যায় রাজশাহী কিংসের সঙ্গে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মাঠে নামলেন ‘শূন্য’ নম্বর জার্সি গায়ে।

mashrafe1

কেউ কেউ ভেবেছিলেন, এটা বোধ হয় টিম রংপুরের জার্সি নম্বর। বিপিএলে রংপুর অধিনায়কের জন্য হয়ত ‘২’ নম্বরের বদলে ‘শূন্য’ নম্বর জার্সি বরাদ্দ হয়েছে। তা নিয়ে সিলেট স্টেডিয়ামের গ্যালারি, গ্র্যান্ডস্ট্যান্ড, প্রেস বক্স সর্বত্র জল্পনা ও কল্পনা। গুঞ্জন। টিভির সামনে বসে খেলা দেখা অগণিত ক্রিকেট অনুরাগীরও জিজ্ঞাসা, কি ব্যাপার, হঠাৎ কি এমন হলো যে মাশরাফি জার্সি নম্বর পাল্টে ‘২’ থেকে ‘শূন্য’ তে নিয়ে আসলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাশরাফির জার্সি নম্বর বদল নিয়ে রাজ্যের কৌতূহল।

সবার একটাই প্রশ্ন, হঠাৎ কি হলো যে, ক্যারিয়ারের প্রায় শেষ ভাগে এসে আবার জার্সির নম্বর বদলে ফেললেন মাশরাফি? খেলা শেষে সংবাদ সম্মেলনেও উঠলো সে প্রশ্ন। এক সহযোগী সাংবাদিকের প্রশ্ন, আচ্ছা মাশরাফি ভাই, হঠাৎ আপনার জার্সি নম্বর বদলে ‘২’ থেকে ‘শূন্য’ নম্বর হয়েছে। কারণটা বলবেন?

মনে হলো মাশরাফিও অনুমান করতে পেরেছিলেন এমন প্রশ্ন উঠতে পারে। তারপরও মৃদু হাসলেন। তারপর ব্যাখ্যায় গেলেন, ‘আসলে জার্সি নম্বর বদলে ফেলার কারণ দুটি। প্রথম কারণ হলো, কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার গিবসের একটা ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে দেখলাম, ‘স্টার্ট ফর্ম জিরো এগেইন।’ তা দেখে খানিক অনুপ্রাণিত। এটা একটা কারণ। আর প্রধাণ কারণ হলো ক্যারিয়ারের শুরুতে আমার জার্সি নম্বর ছিল ‘২০।’ সেখান থেকে এক সময় ‘শূন্য’ কেটে ‘২’ করে ফেলেছিলাম। আর এবার ‘২’ বাদ দিয়ে ‘শূন্য’ রেখেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে মাশরাফির জার্সি নম্বর ‘শূন্য’

আপডেট সময় ১১:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭