ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনাজপুরে পিকআপ চাপায় ৪ অটোযাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশায় একদল পুণ্যার্থী কান্তজির মন্দিরে রাশ মেলায় যাচ্ছিল।

পথে শালবন এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ দুই অটোকেই চাপা দেয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হয়। এতে আহত হয় সাতজন। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিনাজপুরে পিকআপ চাপায় ৪ অটোযাত্রী নিহত

আপডেট সময় ০৩:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭