ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরনে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলকার মরদানা বামুনপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বোমা বানানোর সময় বিস্ফোরনে তাইফুর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছে। নিহত তাইফুর ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

পুুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুস সালামের ক্যাডার তাইফুর তার ভাই সাইফুদ্দিনের বাড়ির ছাদে বোমা বানাচ্ছিল। এসময় হঠাৎ করে বোমা বিস্ফোরিত হলে তাইফুর গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসীর অভিযোগ প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার জন্য এই বোমা তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি হাবিব উদ্দিন জানান, বোমার বিস্ফোরনে তাইফুর নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরনে নিহত ১

আপডেট সময় ০৯:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭