ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরল রোগে আক্রান্ত জসিমের বাঁচার আকুতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আগ-মুশুলী গ্রামের ভূমিহীন দিনমজুর জসিম উদ্দিন (৩২) বিরল রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছে না। সেই সাথে পরিবার-পরিজন নিয়েও দারুণ কষ্টে জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় বাঁচার আকুতি জানিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

জসিমের মুখ থেকে অনবরত লালার মত বের হয়। প্রথমে তার মুখে একটি ছোট ঘা হয়, আস্তে আস্তে সেই ঘা বেড়ে এখন মুখ জুড়ে বিস্তৃত হয়েছে। বর্তমানে জসিম মুখ দিয়ে কিছু খেতে পারে না, কথা বলতেও তার অনেক কষ্ট হয়। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।

বিরল রোগে আক্রান্ত জসিম বলেন, আমি সুস্থ হতে চাই। ডাক্তার বলেছেন- ভালো চিকিৎসা হলে আমি সুস্থ হব। কিন্তু আমার প্রতিদিন খাবারের টাকা যোগানোই সম্ভব হচ্ছে না। তবে কি আমি চিকিৎসার অভাবে মরে যাব?

নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক বলেন, জসিম একজন দিনমজুর। তার পরিবারের পক্ষে এই বিরল রোগের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তার উন্নত চিকিৎসার জন্য (জসিম উদ্দিনের হিসাব নং ৩৩২৩৩০১০০৫৫৭০ সোনালী ব্যাংক, তারঘাট বাজার শাখা) সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

জসিমের স্ত্রী ললিতা বেগম জানান, রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসক আহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন- দীর্ঘ মেয়াদী উন্নত চিকিৎসা করা হলে জসিমকে সুস্থ করা সম্ভব।

জসিমের বাবা আ. ছাত্তার এবং মা আসিয়া বেগম কেঁদে কেঁদে বলেন, আমাদের কোন জমি নেই। প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে কোন মতে পেটের আহার হয়। টাকার অভাবে ছেলেটার চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসা না হলে হয়তো এক সময় মৃত্যু পথে চলে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

বিরল রোগে আক্রান্ত জসিমের বাঁচার আকুতি

আপডেট সময় ০২:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭