ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিককে নিয়ে অশোভন মন্তব্যে ক্রিকেটারদের প্রতিবাদ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক এবং বিসিবি পরিচালক আব্দুল আউয়ার চৌধুরী বুলুর অশোভন মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুশফিকের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এক বিবৃতিতে কোয়াব জানিয়েছে, ‘টেস্ট অধিনায়কের বিরুদ্ধে আউয়াল চৌধুরী সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা অযাচিত ও অসম্মানজনক। সকল সম্মানিত সংগঠক, ক্রিকেট অনুরাগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রিকেটের উজ্জ্বল ভাবমূর্তি গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সকল ক্রিকেটারের প্রতি সম্মানজনক আচরণ করে যাবেন বলে আশা করা যাচ্ছে। ‘

তবে বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিল গুরুত্বসহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করাকে সাধুবাদ জানিয়েছে কোয়াব। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক মিডিয়ার কাছে বরিশাল বুলসের স্বত্বাধিকারীর এমন বক্তব্যকে ‘অশোভনীয়’ হিসেবে মন্তব্য করেছিলেন। আব্দুল আউয়াল চৌধুরীকে এ ব্যাপারে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।

বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম গত বিপিএল খেলেছেন ‘আইকন ক্রিকেটার’ হিসেবে। প্রতিযোগিতায় তার দল শুরুতে ভালো করলেও পরে একেবারে মুখ থুবড়ে পড়ে। তবে দলের পারফরম্যান্স বাজে হলেও মুশফিকের পারফরম্যান্স ছিল দারুণ। ১২ ম্যাচে ৩৭.৮৮ গড়ে ৩৪১ রান করে দলের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই ছিলেন সবার ওপরে। তবে মুশফিকের অধিনায়কত্ব পছন্দ করেননি বরিশালের স্বত্বাধিকারী। শুধু অধিনায়কত্বই নয়, বাংলাদেশ টেস্ট অধিনায়কের ‘শৃঙ্খলা’ ও ‘দায়িত্ববোধ’ নিয়েও প্রশ্ন তুলেছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির অন্যতম এই মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুশফিককে নিয়ে অশোভন মন্তব্যে ক্রিকেটারদের প্রতিবাদ

আপডেট সময় ০৭:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭