ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্মৃতি বিজরীত রাজশাহী কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। রাজবন্দি হিসেবে তিনি ১৯৭৭ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাত মাস ছিলেন। এই কারাগারকে ঘিরে রয়েছে তার নানা স্মৃতি। বুধবার বিকেলে রাষ্ট্রপতি কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কারাগারের ডিভিশন ওয়ার্ড (বর্তমান নাম মহানন্দা ওয়ার্ড) ঘুরে দেখেন। পাশাপাশি ‘২০ সেল’ ও ‘কনডেম সেল’ ঘুরে দেখেন রাষ্ট্রপতি।

ডিভিশন ওয়ার্ডে সহবন্দি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল, সাবেক নেতা প্রয়াত সরদার আমজাদ হোসেনসহ অন্যদের নিয়ে স্মৃতির কথাও বলেন আবদুল হামিদ। তিনি জানান, ‘শাস্তিস্বরূপ’ তৎকালীন জেল কর্তৃপক্ষ তাকে চার দিন চার নম্বর কনডেম সেলে আটক রেখেছিল।

রাজশাহী কারাগারে ঢোকা ও বের হওয়ার সময় জেলের নিয়ম অনুযায়ী ‘এন্ট্রি বুকে’ সই করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইতেও সই করেন তিনি। ডিভিশন ওয়ার্ডের সামনে একটি বেল গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সকলকে তিনি জানান, তিনি বন্দি থাকার সময়ও সেখানে একটি বেল গাছ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

স্মৃতি বিজরীত রাজশাহী কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭