ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়াই সমাধান: ইইউ কমিশনার

অাকাশ জাতীয় ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস বলেছেন, রোহিঙ্গা সমস্যা হচ্ছে কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে বড় সঙ্কট। এই সমস্যার শেকড় রাখাইনে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়াই হবে এর সমাধান। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক সমাধানও হতে হবে।

আজ বিকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বিকাল ৪টা থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই সমস্যার যে ভয়াবহতা তা আমি এই সঙ্কট তৈরির কিছু দিন আগে দেখে এসেছিলাম। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়ন সব সময় সহায়তা করে যাবে। ক্রিস্টোস স্টাইলিয়ানিডস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়াই সমাধান: ইইউ কমিশনার

আপডেট সময় ০৭:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭