ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরের বউকে কীভাবে সামলাতে হয় সেটা আমি জানি: সরফরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সরফরাজ আহমেদ। পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক।

  সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তার নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে চির প্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে ফাইনালে জয় পেয়েছিল পাকিস্তান।

এমনিতে পাকিস্তানি ক্রিকেটাররা বর্তমানে একের পর এক সিরিজ নিয়ে ব্যস্ত।   কিন্তু তাদেরও তো পরিবার আছে। পরিবারকে সময় দেওয়ার ব্যাপারও আছে।   এই ব্যস্ত সূচিতে পরিবারকে সময় দেওয়া হয়ে উঠছে না পাক অধিনায়কের। স্ত্রী খুশবখতও খুব একটা খুশি নন স্বামীর ব্যস্ততায়।

তারওপর ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।   লিগে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্সের হয়ে খেলবেন সরফরাজ আহমেদ।

এখানে আসার আগে আবুধাবিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তার দল।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে সরফরাজ কীভাবে স্ত্রীকে সামলান সে গল্প জানালেন। পাকিস্তান কাপ্তান বললেন, ‘বউকে সবদিক দিয়ে সুখী রাখা পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম।   খুশবখত অনেক সময়ই আমার উপর রেগে থাকে। সে প্রায়ই বলে আমি ঘরে নিজের পরিবারকে সময় দিতে পারি না। তাকে সময় দিতে পারি না। ক্রিকেটের ব্যস্ত সূচিতে এটা আসলেই সম্ভব হয় না। ‘

তবে জাতীয় দলের মত সংসারটাও ভালোই সামলাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। হাসতে হাসতে তিনি বলেন, ‘অবশ্য ঘরের বউকে কীভাবে সামলাতে হয় সেটা আমি জানি। আমি চেষ্টা করি খুশবখতকে খুশি রাখতে। তার জন্য কিছু না, সবসময় কিছু উপহার নিয়ে যেতে চেষ্টা করি। ‘

আপাতত উপহারই খুশি রেখেছে খুশবখতকে। তবে, সময় তো একটু দিতেই হয়। সেই সময়টা ব্যস্ত সূচির মধ্যে বের করে ফেলেন সরফরাজ। শুধু দল সামালালেই হবে? সংসারটা সামলাতে হবে না? ওটাই তো আসল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

ঘরের বউকে কীভাবে সামলাতে হয় সেটা আমি জানি: সরফরাজ

আপডেট সময় ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭