ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেন্ডুলকারকে টপকে রেকর্ড গড়ল কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বের দুই নম্বর ওয়ানডে সেঞ্চুরিয়ান বিরাট কোহলি নিউজিল্যান্ড সিরিজে অসাধারণ পারফর্মেন্সে ব্যাটসম্যনদের র‌্যাংকিংয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন। একইসঙ্গে ক্রিকেট লিজেনড শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে হয়ে গেলেন ভারতের সবচেয়ে বেশি রেটিং প্রাপ্ত ক্রিকেটার। কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯।

শচিন টেন্ডুলকার ও কোহলির যৌথভাবে ভারতের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড ছিল । ১৯৯৮ সালে ৯ সেঞ্চুরিতে ১ হাজার ৮৯৪ রান করেছিলেন টেন্ডুলকার। সেবার তার রেটিং পয়েন্ট হয়েছিল ৮৮৭। এই বছরের শুরুর দিকে টেন্ডুলকারের সেই রেটিং পয়েন্ট স্পর্শ করেন কোহলি। নিউ জিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে গেলেন ছাড়িয়ে। এবছর ৬ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৪৬০। অধিনায়ক হিসেবে এটি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের রেকর্ড।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলার পর কোহলিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে এই স্থান দিন দশেকের বেশি ধরে রাখতে পারলেন না এবি। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন কোহলি। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে ১৪৭ রানের ইনিংস খেলা রোহিত শর্মাও। তার রেটিং পয়েন্ট ৭৯৯। তবে আছেন আগের মত সপ্তম স্থানেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেন্ডুলকারকে টপকে রেকর্ড গড়ল কোহলি

আপডেট সময় ১২:০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭