ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের হারে ভারতের ক্ষতি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

কথাটা শুনে অবাক হতে পারেন যে কেউ। হেরেছে বাংলাদেশ, ভারতের ক্ষতি হলো কী করে! হ্যাঁ, তাই হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০তে হেরেছে বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের বিপক্ষে এই সিরিজ জিতে র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে গেছে প্রোটিয়ারা। টানা সাতটি ওয়ানডে ম্যাচ জিতেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ভারত। লাল-সবুজের দলের চরম ব্যর্থতায় প্রকারান্তরে ক্ষতি হয়েছে কোহলিদের।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট এখন ১২০। সমান রেটিং পয়েন্ট ভারতেরও। কিন্তু পয়েন্টের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে। প্রোটিয়াদের ৬৩৮৬ এবং ভারতের সংগ্রহ ৬৩৭৯ পয়েন্ট।

কিছুদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠেছিল ভারত। এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০তে সিরিজ জিতেছে কোহলিরা। তারপরও তারা এক নম্বর স্থানটা ধরে রাখতে পারেনি। বাংলাদেশের চরম ব্যর্থতাই সুযোগ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দিতে।

অবশ্য এই ব্যর্থতায়ও র‍্যাংকিংয়ে সাত নম্বর স্থানেই আছে বাংলাদেশ। মাশরাফিদের রেটিং পয়েন্ট ৯২। তাদের পরেই আছে শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের চেয়ে ৯ রেটিং পয়েন্টে এগিয়ে আছে।

এর পর নব্ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, দশম আফগানিস্তান, জিম্বাবুয়ে এগারোতম এবং আয়ারল্যান্ড বারোতম স্থানে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের হারে ভারতের ক্ষতি!

আপডেট সময় ০৮:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭