ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

নয় মাস পর ফিরছেন টাইগার উডস

আকাশ স্পোর্টস ডেস্ক:

নয় মাসের মধ্যে প্রথম টুর্নামেন্ট খেলতে নামছেন টাইগার উডস। নভেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জে অংশ নেবেন ১৪টি বড় টুর্নামেন্টের শিরোপাজয়ী আমেরিকার পেশাদার এই গলফার।

পিঠের অস্ত্রোপচারের কারণে এতটা দিন গলফ কোর্সের বাইরে ছিলেন টাইগার উডস। গত ফেব্রুয়ারিতে দুবাই ডেজার্ট ক্লাসিক থেকে নাম প্রত্যাহারের পর আর প্রতিযোগিতামূলক গলফ টুর্নামেন্টে দেখা যায়নি তুমুল আলোচিত ও সমালোচিত জনপ্রিয় এই ক্রীড়াবিদকে।

গত এপ্রিলে তিন বছরের মধ্যে চতুর্থবারের মত অস্ত্রোপচারের ডাক্তারের ছুরির নিচে যেতে হয় উডসকে। তবে অক্টোবরের শুরুর দিকেই ৪১ বছর বয়সী এই গলফ তারকার প্রতিনিধি মার্ক স্টেইনবার্গ জানিয়েছিলেন, টাইগার উডসের সার্জন তাকে পুণরায় গলফে ফেরার ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন।

টাইগার উডস নিজেও হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জে অংশ নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যম নিশ্চিত করেছেন। সেখানে এক টুইটে তিনি লিখেছেন, ‘কমিটি ওয়ানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং ডেনিয়েল বার্জারকে চলতি বছরের হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্য বেছে নেয়ায়।’

এছাড়া নিজের অফিসিয়াল ওয়েবসাইটে উডস লিখেছেন, ‘হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিয়ে গলফ প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।’

এই টুর্নামেন্টটি আয়োজন করবে উডসেরই প্রতিষ্ঠান টিজিআর লাইভ অর্গানাইজেশন। উডস, বার্জার ছাড়াও বিশ্ব গলফের সেরা চার তারকা-ডাস্টিন জনসন, জর্ডান স্পিথ, হিডেকি মাতসুইয়াম আর জাস্টিন থমাসও হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

নয় মাস পর ফিরছেন টাইগার উডস

আপডেট সময় ০৭:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭