ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমারকে নিয়েই মাঠে নামবে পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আজ বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে মাঠে প্যারিস সেন্ট জার্মেই। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে ফিরছেন দলটির সেরা তারকা নেইমার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩।

লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে লুকাস অকাম্পোস পরপর দুইবার নেইমারকে বাধা দিলে দাঁড়িয়ে জোরে ধাক্কা দিয়ে বসেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে দুই হলুদ কার্ডে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে এক ম্যাচ নিষিদ্ধ হয় রেকর্ড পারিশ্রমিকে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার ব্রাজিলিয়ান সুপারস্টার।

তবে নিসের বিপক্ষে নেইমারকে ছাড়া জয় পেতে কোন সমস্যা হয়নি পিএসজির। কাভানি, এমবাপেরা আছেন দারুণ ফর্মে। নেইমার ছাড়াও তারা অনেক শক্তিশালী সেটা বেশ ভালো ভাবে প্রমাণ তারা দিয়েছে। উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানির জোড়া গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নিসকে ৩-০ গোলে হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে পিএসজি তাদের প্রথম তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। তাই আজও পিএসজিই প্রাধান্য বিস্তার করবে ম্যাচে।

অন্যদিকে তিন ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়াও প্রায় নিশ্চিত হওয়া আন্ডারলেখট চাইবে তাদের সেরাটা দিয়ে পিএসজিকে আটকে দিতে। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয়!

গ্রুপের অন্য ম্যাচে সেল্টিকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

কার্লো আঞ্চেলত্তির অধীনে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না বায়ার্নের। তবে সাবেক ট্রেবল জয়ী ম্যানেজার হেইংকস আবার ফিরে এসে দলকে আবারও পুরনো রূপে ফিরিয়েছেন চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের দুইটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্নকে। আজ সেল্টিকের সঙ্গে জিততে পারলে মোটামুটি ভাবে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা নিশ্চিত করে ফেলবে।

তবে মাঠে নামার আগে কোচের চিন্তা ইনজুরি নিয়ে। ইনজুরি আক্রান্ত হয়ে রোবেন, রিবেরি, লেওয়ানদস্কিদের আজ মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

অন্যদিকে সেল্টিক আজ হেরে গেলে তাদের প্রথম রাউন্ড থেক বাদ পড়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। জিততে পারলে বায়ার্নের সমান পয়েন্ট হবে, সেক্ষেত্রে তারা বাকি ম্যাচগুলোতে ভালোই লড়াই করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারকে নিয়েই মাঠে নামবে পিএসজি

আপডেট সময় ০৬:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭