ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএল টিকিটের জন্য রাত থেকে দীর্ঘ লাইন

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরের সিলেট পর্বের টিকেট বিক্রি। এদিন টিকেট পেতে রিকাবীবাজার স্টেডিয়ামের ফটকে সোমবার রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন সিলেটের ক্রিকেটপ্রেমীরা।

দিনের তীব্র রোদও তাদের লাইন থেকে এক পাও সরাতে দেয়নি। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে টিকিটের লাইন।

সরেজমিনে এবং খোঁজ নিয়ে জানা গেছে, তীব্র রোদের মধ্যে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার টিকেটপ্রত্যাশী। এদের মধ্যে কেউ কেউ সোমবার রাত থেকে আবার কেউ কেউ মঙ্গলবার ভোর থেকে এসে লাইনে দাড়িয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে টিকেট কাউন্টার থেকে টিকেটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন একদিকে মদন মোহন কলেজ আরেক দিকে স্টেডিয়াম মার্কেট ছাড়িয়েছে।

এদিকে টিকেট বিক্রি শুরুর মাত্র ২ ঘন্টার মাথায় ২০০, ৩০০ ও ৫০০ টাকা মূল্যের টিকেট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লাইনে থাকা টিকেটপ্রত্যাশীরা। টিকিট বিক্রেতারা বলছেন, এখন শুধুমাত্র ২০০০ টাকার গ্রান্ড স্ট্যান্ডের টিকেট বাকি আছে। আর কেউ কেউ পরিবার নিয়ে খেলা দেখার জন্য একাধিক টিকেট চাইলেও কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না বলে জানা যায়।

বেলা ১২টার দিকে টিকেট হাতে পাওয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রের সাথে কথা হলে তিনি জানান, সোমবার রাত সাড়ে ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে টিকেট হাতে পেয়েছি।

কিন্তু পরিবার নিয়ে খেলা দেখার জন্য একাধিক টিকেট নিতে চাইলে কাউন্টার থেকে দেওয়া হয়নি বলে জানান তিনি।

৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন দল সিলেট সিক্সার্স। ম্যাচটি অনুষ্ঠিত সিলেটেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএল টিকিটের জন্য রাত থেকে দীর্ঘ লাইন

আপডেট সময় ০৩:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭