ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শূন্য হাতে দেশে ফিরলেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা যে এতটা অসহায় হয়ে পড়বে তা হয়তো কেউই চিন্তা করেনি। প্রথমে টেস্ট সিরিজ, মাঝে ওয়ানডে ও শেষে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।

সব মিলিয়ে হতাশা ছাড়া আর কিছুই মেলেনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে।  গ্লানির এই সফর শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন টাইগাররা। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

তবে প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের ব্যর্থতা এটাই প্রথম নয়। এর আগে, ২০০২ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করে টাইগাররা। তখনও সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। কিন্ত দল বদলে গেছে, তাই চাওয়াটাও একটু বেশিই ছিল। কিন্তু প্রায় ৪৫ দিন পর বাংলাদেশ দল দেশে ফিরলেও প্রাপ্তি বলে কিছুই আনতে পারেনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানে হারে বাংলাদেশ।

এরপর দ্বিতীয় টেস্টে হার ইনিংস ও ২৫৪ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার যথাক্রমে ১০ উইকেট, ১০৪ রান ও ২০০ রানে। আর প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা হেরেছিল ২০ রানে। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ও সফরের শেষ ম্যাচে ৮৩ রানে হারে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য হাতে দেশে ফিরলেন টাইগাররা

আপডেট সময় ০৩:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭