ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসিতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ কার্যক্রমের উদ্বোধন বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

বিসিবির নির্বাচন আজ

আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ মঙ্গলবার। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন। আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হবে তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী আছেন ছয়জন।
নির্বাচন হচ্ছে ক্যাটাগরি-১’এর ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের জন্য ভোটের লড়াইয়ে নামছেন চারজন। বরিশাল বিভাগে একটি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইজন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আগামীকাল (১ নভেম্বর) বিকেল ৩টায়।
ঢাকা বিভাগে ভোটার সংখ্যা ১৮ জন। চার প্রার্থী হচ্ছেন মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়, নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভূঁইয়া, ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য বিদায়ী বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। একই প্যানেলের সমর্থন আছে তানভীর আহমেদ টিটুর প্রতিও।
বরিশাল বিভাগে ভোটার সংখ্যা সাতজন। প্রতিদ্বন্দ্বিতা করবেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এম এ আউয়াল চৌধুরী ভুলু। তাদের মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন সর্বশেষ বোর্ডের পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক যারা
ক্যাটাগরি-১: শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগ), আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), সাইফুল আলম স্বপন (রাজশাহী বিভাগ) ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ)।
ক্যাটাগরি-২: আফজাল-উর-রহমান সিনহা, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবউল আনাম, মঞ্জুর কাদের, নজীব আহমেদ, নাজমুল হাসান পাপন, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী।
ক্যাটাগরি-৩: খালেদ মাহমুদ সুজন
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত: আহমেদ সাজ্জাদুল আলম ও এনায়েত হোসেন সিরাজ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির নির্বাচন আজ

আপডেট সময় ১১:৩৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭