ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট নিহত হয়েছেন। রোববার উপজেলার দলদলিয়া ইউনিয়নের ফুল বাহারকুটি গ্রামে এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি এস কে আব্দুল্লা আল সাইদ জানান।

নিহত আব্দুল খলিল (৩৮) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি বলেন, আব্দুল জলিলের সঙ্গে ছোট ভাই আব্দুল খলিলের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় এক মাস আগে তা মীমাংসা হয়।

“দুপুরের দিকে খলিল নিজের জায়গায় বসতঘর উঠানোর জন্য বাড়ির সীমানায় থাকা নারিকেলগাছ ও সুপারিগাছ কাটে। এ নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জলিল ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে খলিলের উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন।”

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান। ওসি সাইদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল জলিলের ছেলে নুর আমিনকে (১৮) আটক করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৪:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭