ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলের মাধ্যমে প্রেম, অতঃপর থানায় বিয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়। তারপর প্রণয়। দীর্ঘদিনের সেই প্রণয়কে পরিণয়ে রূপ দিতে অজানার উদ্দেশে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তাদের মধ্যস্থতায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। এই ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথে শনিবার সকালে।

জানা গেছে, উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন-ইয়াছমিন ঘর ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি জমায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০ হাজার টাকা দেনমমোহরে থানাতেই বিয়ে পড়ানো হয় প্রেমিকজুটি আমিন-ইয়াছমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেন থানার এএসআই জামাল খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোবাইলের মাধ্যমে প্রেম, অতঃপর থানায় বিয়ে

আপডেট সময় ১১:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭