ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়াইম্যাক্সের শেয়ার বিওতে জমা

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রোববার ওয়াইম্যাক্সের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের পর দুই স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ নির্ধারণ করবে।

এর আগে গত ৫ অক্টোবর কোম্পানিটি আইপিওর লটারি সম্পন্ন করেছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদেন জমা নেওয়া হয়। গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়াইম্যাক্সের শেয়ার বিওতে জমা

আপডেট সময় ০২:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭