ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটেনের রানির স্বীকৃতি পেল বাংলাদেশের রাহাত

অাকাশ নিউজ ডেস্ক:

গত দুই বছর ধরে বাংলাদেশের দুর্ঘটনা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭’ পুরস্কার জিতে নিয়েছেন ‘ক্রিটিকালিংক’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশী তরুণ রাহাত হোসেন। সমাজ বদলে ভূমিকা রাখার জন্য গত ২৯ জুন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭’পুরস্কার পাওয়া ৬০ জন তরুণই ছিলেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের। এ বছর বাংলাদেশ থেকে এই পুরস্কার পেয়েছেন আরেক তরুণ সাজিদ ইকবাল।

ক্রিটিকালিংক সম্পর্কে রাহাত হোসেন বলেন, রাজধানীর গুলশান, বনানী, রামপুরা-বনশ্রী, বারিধারা-বসুন্ধরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর ও পুরোনো ঢাকায় ক্রিটিকালিংক কাজ করছে। প্রতিটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবকের একটি দল আছে। প্রত্যেক দলে দুজন টিম লিডারের একজন নারী, অন্যজন পুরুষ।

দুর্ঘটনার শিকার ব্যক্তি ক্রিটিকালিংক থেকে সেবা নিতে পারেন দুইভাবে। এক কল সেন্টারে ফোন করে (০৯৬৭৮৭৮৭৮৭৮) এবং ক্রিটিকালিংক অ্যাপের মাধ্যমে। অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রিটিকালিংক (Criticalink) অ্যাপ নামিয়ে শুরুতেই নিবন্ধন করতে হবে নিজের মোবাইল নম্বর দিয়ে। এরপর অ্যাপটিতে ঢুকলেই কল করা যাবে সাহায্যের জন্য। দুর্ঘটনার তথ্য জানানোর জন্য ‘রিপোর্ট অ্যাকসিডেন্ট’ বিভাগে গিয়ে তথ্য দিতে হবে। অ্যাপ নামানোর ঠিকানা: https://goo.gl/1gwWAf ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রিটেনের রানির স্বীকৃতি পেল বাংলাদেশের রাহাত

আপডেট সময় ০১:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭