ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

ফেনী-মাইজদী মহাসড়কের পাঁচ স্থানে ব্যারিকেড

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের পাঁচ স্থানে ব্যারিকেড দিয়েছে সরকারি দলের কর্মীরা। ফলে আজ শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ মহাসড়কে যানবাহন চলাচল অনেকটা বন্ধ রয়েছে। কেউ কেউ ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে গন্তব্যে পৌঁছান।

জেলা এিনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার ও দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ নেতারা অভিযোগ করে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা যখন তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার বেকের বাজার, তুলাতলী, নোয়াখালীর দুধমুখা, বসুরহাট ও সেনবাগে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। ফলে উভয় অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আজ শনিবার দুপুরে ফেনী সদরের মহিপালে সুগন্ধা পরিবহনের কর্মী আব্দুল আলীম জানান, সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় কোনও কোনও গাড়ি বহু পথ ঘুরে গন্তব্যে পৌঁছায়। রোকেয়া আক্তার নামের এক যাত্রী বলেন, “অনেক কষ্টে নোয়াখালী থেকে ফেনী এসে পৌঁছেছি। ” এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। ”

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন এ ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনী-মাইজদী মহাসড়কের পাঁচ স্থানে ব্যারিকেড

আপডেট সময় ০৬:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭