ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বখাটেরা চুল কেটে নেয়ায় লজ্জা অপমানে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ডিগ্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে মারপিট ও মাথার চুল কেটে দেয়ায় লজ্জা অপমানে আত্মহত্যা করেছে জয়শ্রী চক্রবর্তী (১৭) নামের এইচএসসি ১ম বর্ষের এক সুন্দরী কলেজ ছাত্রী। সে শ্যামনগর উপজেলার বয়ারশিং গ্রামের মাখন চক্রবর্তীর কন্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার নওয়াবেঁকী বাজারের বাঁশ হাটের পাশে।

এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে, যার নং- ২১, তারিখ- ২৭/১০/২০১৭। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৫ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ডিক্রি কলেজ থেকে বাড়ি ফেরার পথে নওয়াবেঁকী বাজারের বাঁশ হাটার নিকট পৌছালে একই উপজেলার বড় কুপট গ্রামের রঞ্জন মন্ডলের পুত্র বখাটে শেখর মন্ডল সহ ৩ জন যুবক মিলে জয়শ্রী চক্রবর্তীর গতিরোধ করে গালে থাপ্পর মেরে ওড়না কেড়ে নেয়।

এসময় তাদের কে বাঁধা দিলে রখাটেদের হাতে থাকা কাইচি দিয়ে ওই কলেজ ছাত্রীর মাথার চুল কেটে দেয়।

এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। এঘটনা বাড়ীতে যেয়ে জয়শ্রী কাউকে কিছু না জানিয়ে তাদের পারিবারিক ঠাকুর ঘরে প্রবেশ করে আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। এসময় পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা খারাপ হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা মাখন চক্রবর্তী বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছে।

এদিকে ঘটনার পর থেকে লম্পট শেখর গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে নিহতের পিতা মাখন চক্রবর্তী জানান বখাটে শেখর মন্ডল পয়সা আলা এবং প্রভাবশালী হওয়ায় বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণ নাশের হুমকি দেয়। এ কারণে থানায় মামলা করতে বা সাংবাদিকদের জানাতে দেরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বখাটেরা চুল কেটে নেয়ায় লজ্জা অপমানে আত্মহত্যা

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭