ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শতকরা ৮৭ ভাগ লোক বিশুদ্ধ পানির আওতায় এসেছে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিতে অনেকদূর এগিয়েছি। বাংলাদেশে বর্তমানে শতকরা ৮৭ ভাগ লোক বিশুদ্ধ পানির আওতায় এসেছে, উন্মুক্তস্থানে মলমূত্রত্যাগ শতকরা এক ভাগের নিচে নেমে এসেছে, এ অর্জন ধরে রাখতে হবে। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) অডিটরিয়ামে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থপতি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের ভুমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত দারিদ্র দূরীকরণ, শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুৎশক্তি, নিরাপদ পানি ও স্যানিটেশন, দক্ষতা উন্নয়ন, খাদ্য উৎপাদন, নিরাপদ বাসস্থান নিশ্চিত করণের মত বিষয়সমূহ রূপকল্প-২০২১ ও ২০৪১ সালের সাথে সম্পর্কিত। এছাড়া যে কোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছে।

তিনি আরো বলেন, এ সকল লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অপ্রতুলতা। সীমিত সম্পদের ব্যবহার করে এ টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া এসডিজির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার সকল পর্যায়ে উন্নয়ন কর্মকান্ড প্রণয়ন ও বাস্তবায়ন করছে। দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নিরাপদ আবাসন,টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহ কাজ করছে।

মন্ত্রী বলেন, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে এ দেশ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে একধাপ এগিয়ে যাব। এজন্য সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে ‘টেকসই লক্ষ্যমাত্রা’ অর্জনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

শতকরা ৮৭ ভাগ লোক বিশুদ্ধ পানির আওতায় এসেছে: মোশাররফ

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭