ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে উৎসবের আমেজ

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিএনপির চেয়পারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে প্রচুর নেতাকর্মী জড়ো হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজপথে এসে জড়ো হয়। তাদের হাতে খালেদা জিয়া, তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। তারা দলীয় চেয়ারপারসনের নামে স্লোগান দিচ্ছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, দীর্ঘদিন পর নেতাকর্মীরা নেত্রীর দেখা পাবেন এই আশায় জড়ো হয়েছেন। এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের সুশৃঙ্খলাভাবে সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল পৌনে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসা থেকে বের হন। তার আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ সফরে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরে নির্বাহী কমিটির নেতারাও রয়েছেন। প্রায় দেড় শতাধিক গাড়ির বহর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের চারদিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে, খালেদা জিয়া ঢাকা থেকে সরাসরি নিজের নির্বাচনী জেলা ফেনীতে যাবেন। সেখানে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার ও নামাজ আদায় করবেন।

খানিকটা বিরতি দিয়ে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন। রাতে বন্দর নগরীর সার্কিট হাউসে থাকবেন তিনি।

আগামীকাল রোববার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। সে সময় চট্টগ্রাম ও আশপাশের জেলার নেতরাও তাঁর সঙ্গে যুক্ত হবেন। এ দিন জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নেবেন তিনি।

পরের দিন সোমবার সকাল ১১টায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী। দুপুরে ফিরে জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নিবেন। পরে বিকেলে কক্সবাজার ছেড়ে চট্টগ্রামে এসে সেখানেই রাতযাপন করবেন।

মঙ্গলবার ঢাকা উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া। আসার পথেও ফেনীতে যাত্রা বিরতি দেবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে উৎসবের আমেজ

আপডেট সময় ০৫:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭