ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে টাইফুন সাওলা, ঝড় ও ভূমিধসের আশংকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে শনিবার টাইফুন সাওলা ধেয়ে আসায় সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে শক্তিশালী ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

খবরে বলা হয়, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ ঝড় ধেয়ে আসছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাওলার অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।

শনিবার সন্ধ্যার দিকে ঝড়টি ওকিনাওয়া ও গ্রীষ্মমন্ডলীয় ছোট দ্বীপপুঞ্জ অতিক্রম করতে যাচ্ছে এবং এটি রোববার সকাল নাগাদ জাপানের দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার কিছু নদীর পানির উচ্চতা বেড়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে টাইফুন সাওলা, ঝড় ও ভূমিধসের আশংকা

আপডেট সময় ১২:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭