ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইক্যানের সাথে নোবেল শান্তি পুরস্কার নেবেন জাপানের থার্লো

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের হিরোশিমার পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া সেতসুকো থার্লো আইক্যানের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন। বৃহস্পতিবার আইক্যান এ কথা জানায়। নোবেল কমিটি এ বছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার উইপন্স (আইক্যান)কে শান্তি পুরস্কার প্রদান করে।

সূত্র মতে, আগামী ১০ ডিসেম্বর আইক্যানের নির্বাহী পরিচালক বেত্রিচ ফিন যখন পুরস্কার গ্রহণ করবেন তখন অসলোর ওই মঞ্চে সেতসুকো থার্লোও (৮৫) থাকবেন। তারা যৌথভাবে এ পুরস্কার গ্রহণ করবেন। এক বিবৃতিতে আইক্যান জানায়, ২০০৭ সালে আইক্যানের কার্যক্রম শুরুর সময় থেকেই সেতসুকো থার্লো অগ্রণী ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে কানাডায় বসবাসকারী থার্লো জন্ম নেন জাপানে। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিয়ায় বোমা হামলার সময় তার বয়স ছিল ১৩ বছর। তিনি খুব কাছ থেকে বোমা হামলার ভয়াবহ ও নিষ্ঠুর পরিস্থিতি প্রত্যক্ষ করেন। তার অভিজ্ঞতার বর্ণনায় তিনি বলেন, গ্রাউন্ড জিরো থেকে মাত্র ১ দশমিক ৮ কিলোমিটার দূরে ধসে পড়া এক ভবনের নীচে তিনি চাপা পড়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইক্যানের সাথে নোবেল শান্তি পুরস্কার নেবেন জাপানের থার্লো

আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭