ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেপটিক ট্যাংকে আ.লীগ নেতার লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে মুর্শিদ মন্ডল (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এক সপ্তাহ আগে বাড়ির সামনে থেকে ‘নিখোঁজ’ হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুর্শিধ মন্ডল নিগুয়ারী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ছিলেন।

আ.লীগ নেতা মুর্শিদ মন্ডলকে গত ২১ অক্টোবর শনিবার রাতে প্রতিবেশী আজিম উদ্দিন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এ ঘটনার পর থেকে মুর্শিদ মন্ডল নিখোঁজ ছিলেন। পরে ২৩ অক্টোবর সোমবার মুর্শিদ মন্ডলের বড় ভাই খোরশেদ আলম মন্ডল বাদী হয়ে বেলদিয়া গ্রামের আজিম উদ্দিন ও আজিজ ঢালীসহ অজ্ঞাত আরো সাতজনকে আসামি করে পাগলা থানায় অপহরণ মামলা করেন।

পাগলা থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মান্নানের বাড়ির পাশের একটি মৎস্য খামারে মাছ ধরার সময় শ্রমিকরা পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৮টায় আব্দুল মান্নানের বাড়ির পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাঙ্কি থেকে মুর্শিদ মন্ডলের গলিত মৃতদেহ উদ্ধার করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, শুক্রবার রাতে মুর্শিদ মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত আজিম উদ্দিনকে প্রেফতার করে জেল হাজতে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেপটিক ট্যাংকে আ.লীগ নেতার লাশ

আপডেট সময় ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭