ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএল স্পট ফিক্সিং নিয়ে মুখ খুললেন ধোনি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘটনা অনেকদিন আগের। সেই ২০১৩ সালের আইপিএল আসরে ঘটেছিল বড়সর স্পট ফিক্সিংয়ের ঘটনা।
সেই ঘটনা এখনও উঁকি দিয়ে যায় ভারতের ক্রিকেটাঙ্গনে। চার বছর আগের সেই ঘটনা নিয়ে এতদিন পর মুখ খুললেন ভারত এবং চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার বিরুদ্ধে সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পনকে ‘ক্রিকেট উৎসাহী’ বলার অভিযোগ উঠেছিল।

অনেকদিন আগের এই অভিযোগ অস্বীকার করে ধোনি বলেছেন, ‘তদন্তকারীদের আমি বলেছিলাম মায়াপ্পন ক্রিকেট উৎসাহী, এটা মিথ্যা কথা। আমি শুধু বলেছিলাম, মাঠে দলের ক্রিকেট বিষয়ক সিদ্ধান্তের সঙ্গে তার কোনো যোগসাজশ নেই। আমি এনথুসিয়াস্ট শব্দটা উচ্চারণই করতে পারি না। ‘

সুন্দরম অবশ্য পরে বলেছেন, মায়াপ্পন সম্পর্কে ‘এনথুসিয়াস্ট’ শব্দটা ব্যবহার করেননি ধোনি।

ওই স্পট ফিক্সিংয়ের ঘটনায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মালিকপক্ষেরও নাম জড়িয়ে যায়। মায়াপ্পনের বিরুদ্ধে সরাসরি ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে।
ধোনির বিরুদ্ধে তাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ করেন বিসিসিআইয়ের আইনজীবী সি এ সুন্দরম। সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি মায়াপ্পনকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করে। তবে ধোনির বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনার জেরে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে আইপিএল থেকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়। আইপিএলের আগামী আসর থেকে আবারও ফিরতে যাচ্ছে দল দুটি। ভারতীয় ক্রিকেটাঙ্গনে জোর গুঞ্জন, ধোনি আবারও চেন্নাইয়ের হয়ে খেলতে যাচ্ছেন। উল্লেখ্য, পুনের হয়ে গত আসরে অনেকগুলো বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল ‘ক্যাপ্টেন কুল’ কে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইপিএল স্পট ফিক্সিং নিয়ে মুখ খুললেন ধোনি

আপডেট সময় ০১:২১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭