ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে কোহলির আচরণ এখনও বড় রহস্য : স্মিথ

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের শুরুতে সফরকারী হিসেবে ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়েছিলো অস্ট্রেলিয়া। ওই সফরে ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের একটি আউট নিয়ে জল ঘোলা হয়। এ নিয়ে পরে অস্ট্রেলিয়ার দলের বিপক্ষে অভিযোগ তোলেন ভারতের দলপতি বিরাট কোহলি। তিনি বলেন, ‘অনৈতিকভাবে ডিআরএস সুবিধা নিয়ে থাকে অস্ট্রেলিয়া।’

বিরাট কোহলির ওই অভিযোগ নিয়ে এতোদিন পর মুখ খুললেন অসি দলপতি স্মিথ। ক্রিকইফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোহলির অভিযোগটি ছিল ফালতু এবং তা একেবারেই ভিত্তিহীন।’ আগামী সপ্তাহে স্মিথের পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করবে ক্রিকইনফো।

পুনেতে সিরিজের প্রথম টেস্ট ৩৩৩ রানের বড় ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। ফেভারিট না হয়েও, দুর্দান্তভাবেই সিরিজ শুরু করেছিলো অসিরা। এরপর ব্যাঙ্গালুরুতেও ভারতের উপর আধিপত্য বিস্তার করে খেলে অসিরা। তাই ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৮৮ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। সেই টার্গেটে ছুটতে গিয়ে ১১২ রানের বেশি যেতে পারেনি সফরকারী। ফলে ৭৫ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে ভারত।

অস্ট্রেলিয়ার ইনিংসে ভারতের পেসার উমেশ যাদবের বলে লেগ বিফোর ফাঁদে পড়েন স্মিথ। অনফিল্ড আম্পায়ার আউটও দেন। এরপর অন্য প্রান্তে থাকা পিটার হ্যান্ডসকম্বের সাথে কথা বলে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হাত দিয়ে ইঙ্গিত দেন স্মিথ। এতে বোঝা যাচ্ছিলো- ডিআরএস নেওয়ার জন্য ড্রেসিংরুমের সহায়তা চাইছেন তিনি, যা ক্রিকেটের আইনের মধ্যে পড়ে না। এমনটা দেখে আম্পায়ারের দিকে তেড়ে যান কোহলি। এতে আম্পায়ার এগিয়ে এসে স্মিথকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

পরে ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আগেও অনেকবার ডিআরএস নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়া। নিয়মের বাইরে ডিআরএস নিয়ে সুবিধা নিয়ে থাকে অস্ট্রেলিয়া।’

কোহলির ওমন বক্তব্যে নিজের বই ‘দ্য জার্নি’তে স্মিথ বলেন, ‘কোহলির এমন দাবি মিথ্যা। আমরা ডিআরএসের জন্য কখনো ড্রেসিংরুমের সহায়তা নেইনি। এছাড়া কোহলি দাবিও করেছে, সে আম্পায়ারদের কাছে অভিযোগ করেছে। কিন্তু আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিরা এ নিয়ে কখনো আমাদের সঙ্গে কথা বলেনি।’

স্মিথ আরও বলেন, নিজের ইচ্ছাতেই এমন কথা বলেন কোহলি, যাতে এই ব্যাপারটি নিয়ে আরও জলঘোলা হয় এবং কথার যুদ্ধ আরও বেড়ে যায়। যাতে নিজের সেরাটা বের করে আনতে পারেন কোহলি। চাপে পড়লেই নিজের সেরাটা দেখাতে পটু কোহলি বলে মনে করেন স্মিথ, ‘কোহলি চাপ পছন্দ করে। সে যুদ্ধ ভালোবাসে, সে লড়াই করতে ভালোবাসে। আমার মনে হয় যুদ্ধের মত পরিস্থিতি সৃষ্টি করে সে নিজের ভালোটা বের করে আনতে চাইছিল। এটি সে ইচ্ছা করেই করেছিলো।’

ওই সিরিজের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা হয়েছিলো কোহলি ও স্মিথের। ওই সময় স্মিথের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই করেন কোহলি। ওমন আচরণ স্মিথের কাছে আজও ‘রহস্যজনক’। এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএলের সময় তার সঙ্গে কয়েকবারই দেখা হয়েছে। সে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। এটা আমার কাছে এখনো বড় রহস্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএলে কোহলির আচরণ এখনও বড় রহস্য : স্মিথ

আপডেট সময় ০১:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭