ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নভেম্বরেই মিলছে বড়পুকুরিয়ার বিদ্যুৎ: নসরুল হামিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে। কাজও শুরু হয়ে যাবে দ্রুত। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এ কেন্দ্রের বিদ্যুৎ পাওয়া যাবে। আজ শুক্রবার বড়পুকুরিয়া তাপ-বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে এসে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

নসরুল হামিদ বলেন, ‘আমরা এর (বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র) নির্মাণ শুরু করেছিলাম ২০১৫ সালে। এটা প্রায় শেষ। আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমরা বিদ্যুৎ পাওয়া শুরু করব। এ অঞ্চলে বিদ্যুতের যে ঘাটতি আছে আগামী ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে।’

বড়পুকুরিয়া কেন্দ্রের ব্যাপারে নসরুল হামিদ আরো বলেন, ‘নিজস্ব কয়লায় এ কেন্দ্রে অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারব।’ তিনি আরো বলেন, সময়ের প্রায় চার মাস আগে কাজ শেষ করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ভেড়ামারায় আমরা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে যাচ্ছি। সৈয়দপুরে আরো ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে যাচ্ছি। আশা করছি উত্তরাঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারব।’

এর আগে প্রতিমন্ত্রী বড়পুকুরিয়া তাপ-বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকদের খোঁজখবর নেন। এ সময় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকসহ বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

নভেম্বরেই মিলছে বড়পুকুরিয়ার বিদ্যুৎ: নসরুল হামিদ

আপডেট সময় ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭