ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস। আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে সফরে আসবেন তিনি।

এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখে। তারা এ বিশ্বে কোনো মানুষের থেকে কম পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য। তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই। এ সময়ে তিনি রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দেন।

ঢাকাস্থ ইইউ দূতাবাস জানান, সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সফরে এসে পরদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস। পরে ইউরোপীয় ইউনিয়নের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। প্রসঙ্গত, চলতি বছরে অতিরিক্ত ৩ কোটিসহ মোট ৫ কোটি ১০ লাখ ইউরো ডলারের সহযোগিতা দিয়েছে ইইউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

রোহিঙ্গা পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মন্ত্রী

আপডেট সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭