ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রুনিদের কোচ কোম্যান বরখাস্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার ঘরের মাঠে আর্সেনালের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয় এভারটন। হারের ধাক্কাটা এতই বড় ছিল যে চাকরিই হারিয়ে ফেললেন দলটির কোচ। সোমবার রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে এভারটন।

সোমবার এভারটন এক বিবৃতি প্রকাশ করে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে। গত ১৬ মাস ধরে ক্লাবকে সার্ভিস দেয়ায় তাকে ধন্যবাদ জানায় এভারটন।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ৯ ম্যাচ শেষে মাত্র একটি জয় পেয়েছে এভারটন। ১৮ নম্বরে থেকে অবনমনের তালিকাতেই রয়েছে গুডিসন পার্কের দলটি। রোববার ওয়েন রুনির গোলে এগিয়ে গিয়েও বড় হার নিয়ে মাঠ ছাড়ে এভারটন।

আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর রোববার আশার বাণীই শোনান কোম্যান, ‘আমি এখনো বিশ্বাস করি, আমি পুরো পরিস্থিতি পরিবর্তন করতে পারবো।’ এর একদিন পরই বরখাস্ত হন কোম্যান।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তৃতীয় কোচ হিসেবে বরখাস্ত হলেন কোম্যান। এর আগে ক্রিস্টাল প্যালেস চাকরিচ্যুত করে ফ্রাঙ্ক ডি বোয়েরকে। অন্যদিকে ক্রেইগ শেক্সপিয়রকে বরখাস্ত করে লেস্টার সিটি।

গত মৌসুমে এভারটনের হয়ে দারুণ সময় পার করেন কোম্যান। প্রিমিয়ার লিগের গত মৌসুমে সপ্তম হয় দলটি। চার মাস যেতে না যেতেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন এই ডাচ কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুনিদের কোচ কোম্যান বরখাস্ত

আপডেট সময় ০৮:১৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭