ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ বছর পর পাকিস্তানের এমন জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরব আমিরাতে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের ১০৩ রানে অল আউট করে শুধু ফখর জামানের উইকেট হারিয়ে ম্যাচ শেষ করেছে তারা। দাপুটে জয়ে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান। ২০০৮ সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ এই ব্যবধানে জিতল তারা।

২০০৮ সালে টানা দুই সিরিজে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। এপ্রিলের বাংলাদেশ সিরিজের পর ওয়ানডেতে ৫ বাঁ এর বেশি ম্যাচের ওয়ানডে সিরিজ আরও ১৬টি খেলেছে পাকিস্তান। কিন্তু কোনো সিরিজেই এমন দাপুটে জয় পায়নি। উল্টো ২০১০ সালে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হতে হয়েছিল তাদের। আজ সাড়ে নয় বছর পর আরেকটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল পাকিস্তান।

এর আগে ওয়ানডেতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। ২০ রানেই ৫ উইকেট হারিয়ে কাঁপছিল সফরকারীরা। শেষ পর্যন্ত সে লজ্জা এড়িয়েছে, অল আউট হওয়ার আগে ১০৩ রান করেছে শ্রীলঙ্কা।

উসমান খানের বাঁহাতি পেসেই কুপোকাত হয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে সাদিরা সামারাবিক্রমকে বোল্ড করে শুরু, উসমান খান থামলেন সপ্তম ওভারের তৃতীয় বলে মিলিন্দা সিরিবর্দনাকে ক্যাচ বানিয়ে। এই ১৭ বলের মাঝেই শ্রীলঙ্কার প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। ২০০১ সালের পর এমন বিধ্বংসী স্পেল মাত্র দুবার দেখা গেছে। ২০০৩ বিশ্বকাপে চামিন্দা ভাস ১৬ বলের মধ্যে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে আউট করেছিলেন। আর ২০১৩ সালে হল্যান্ডের ফন ডার গুগটেন কানাডার পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ১৯ বলের মধ্যেই। আজ গুগটেনকেও ছাড়িয়ে গেছেন উসমান।

৩.৩ ওভারের স্পেলে ১২ রানে ৫ উইকেট। ভাসের রেকর্ড কিংবা সর্বনিম্ন ইনিংসের বিশ্ব রেকর্ড—সবকিছুই তখন সম্ভব মনে হচ্ছিল। থিরিমান্নে ও প্রসন্নর ২৯ রানের জুটিতে সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটা এড়িয়েছে শ্রীলঙ্কা। থিসারা পেরেরার দৃঢ়তায় ১০০ পেরিয়েছে দীনেশ চান্ডিমালের দল। উসমানকেও ৩৪ রানে ৫ উইকেট নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৯ বছর পর পাকিস্তানের এমন জয়

আপডেট সময় ০৭:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭