ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফিফার বর্ষসেরা একাদশে রিয়ালের ৫, বার্সার ৩

আকাশ স্পোর্টস ডেস্ক:

সোমবার রাতেই ঘোষণা করা হবে বেস্ট ফিফা অ্যাওয়ার্ড বিজয়ীর নাম। তার আগেই বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়েছে। ফিফা-ফিফপ্রোতে অনুমিতভাবেই রিয়াল মাদ্রিদ আধিপত্য বিস্তার করেছে।

সোমবার ঘোষিত ফিফা-ফিফপ্রোতে রিয়াল মাদ্রিদ থেকে সর্বোচ্চ পাঁচজন জায়গা করে নিয়েছেন। এখানে বার্সেলোনার প্রতিনিধি রয়েছেন তিনজন। জুভেন্টাস, এসি মিলান ও পিএসজির প্রতিনিধি রয়েছেন একজন করে। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা জার্মান বুন্দেসলিগার কোনো খেলোয়াড় এতে জায়গা পাননি।

ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নেয়া রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা হলেন- সের্জিও রামোস, মার্সেলোনা, লুকা মডরিচ, টনি ক্রুস ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন- লিওনেল মেসি, নেইমার (এখন পিএসজি খেলোয়াড়) ও আন্দ্রেস ইনিয়েস্তা। জুভেন্টাসের প্রতিনিধি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। পিএসজির প্রতিনিধিত্ব করছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় দানি আলভেজ। অন্যীদকে এসি মিলান থেকে জায়গা করে নিয়েছেন লিওনার্দো বুনোচ্চি। অবশ্য আগের মৌসুমে জুভেন্টাসের হয়ে খেলেছিলেন বুনোচ্চি।

ফিফা-ফিফপ্রো একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন

ডিফেন্ডার: লিওনার্দো বুনোচ্চি, সের্জিও রামোস, দানি আলভেজ ও মার্সেলো

মিডফিল্ডার: টনি ক্রুস, লুকা মডরিচ ও আন্দ্রেস ইনিয়েস্তা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বর্ষসেরা একাদশে রিয়ালের ৫, বার্সার ৩

আপডেট সময় ০২:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭