ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায়: সুষমা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় এবং এ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। সোমবার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরী ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত তার পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের অগ্রাধিকার দেয় এবং প্রতিবেশীদের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে তিনি বলেন, দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বকে ছাড়িয়ে গেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ৭১.৬৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা সহজ ভিসা প্রক্রিয়াসহ ভারতীয় হাইকমিশনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুষমা তার ২৪ ঘন্টারও কম সময়ে সফর শেষে সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায়: সুষমা

আপডেট সময় ০২:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭