ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সত্য মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই: জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

সত্য-মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার রাজধানীর লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের ‘রাজনীতির সত্য-মিথ্যা ও পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।

জয় বলেন, অনেকে মনে করেন, বিদেশিরা যা বলে তাই ঠিক। আমরা তাদের ওপর নির্ভর করি। এটা ঠিক নয়। সত্য-মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই।বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি। আমরা তাদের সমান সমান, কারও কম নয়। এ সময় তিনি দেশের বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে বলেন, আমাদের বুদ্ধিজীবীরা দেশের প্রশংসার পরিবর্তে দেশকে টেনে নামানোর কাজে ব্যস্ত।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বলেন, যারা মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারবে না,তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। এই যে সুশীল সমাজ তারা মনে করে, আমরা স্মার্ট, ভালো ইংরেজি বলতে পারি। টাকা কামিয়েছি বেশ। কিন্তু ক্ষমতায় তো যেতে পারছি না। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়।

জয় বলেন, টাকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে মানুষের ভালোবাসা প্রয়োজন। এ সময় পদ্মা সেতু নিয়ে নানা মিথ্যাচারের কথা উল্লেখ করে জয় বলেন, মিথ্যার বিরুদ্ধে জোর গলায় সত্যকে তুলে ধরতে হবে। বারবার বলতে হবে। তিনি বলেন, শোনা কথা বিশ্বাস করবেন না। লেখা কথা অর্ধেক বিশ্বাস করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সত্য মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই: জয়

আপডেট সময় ০৬:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭