ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতকে হত্যার শঙ্কায় বেইজিং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করে পাক প্রশাসনকে তাঁর নিরাপত্তা আরো বাড়ানোর আর্জি জানাল চীন। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে একটি জঙ্গি সংগঠন তাঁকে হত্যার ছক কষে ইতোমধ্যেই পাকিস্তানে ঢুকে পড়েছে বলে পাক প্রশাসনকে জানিয়েছে চীন। কয়েক শ কোটি ডলারের চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের অন্যতম কর্তা পিং ইং ফি-র লেখা সেই চিঠি এখন স্থানীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে।

চিঠিতে চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন পিং ইং ফি। পাক প্রশাসনকে লেখা চিঠিতে আবদুল ওয়ালি নামে এক জঙ্গির উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ওই জঙ্গির পাসপোর্ট ও অন্যান্য তথ্য দিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে চীনা দূতাবাসের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন পিং ইং ফি। অবশ্য এ বিষয়ে পাক প্রশাসন বা চীনা দূতাবাসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি আফগানিস্তানের চীনা রাষ্ট্রদূতকে পাকিস্তানে নিয়ে এসেছে চীন। আর গত তিন বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা সান উইডংকে দেশে ফিরিয়ে নিয়েছে চীন। অপরদিকে চীন-পাক ইকোনমিক করিডরের নিরাপত্তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন চীন। ফলে শুধুমাত্র পাকিস্তানের ওপর ভরসা না করে নিজেদের গোয়েন্দাদেরও কাজে লাগিয়েছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতকে হত্যার শঙ্কায় বেইজিং

আপডেট সময় ০৫:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭