ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সোমবার মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবেন। সোমবার বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেয়ার বিষয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হবে।

রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনে নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। এছাড়া এ সংকট সমাধানে মিয়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজও।

পরে ১২ অক্টোবর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আলোচনা করতে ২৩ অক্টোবর মিয়ারমার যাওয়ার কথা বলেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মিয়ানমার সফরে আমাদের অমীমাংসিত কিছু এজেন্ডা নিয়ে আলোচনা করবো। তবে সফরের মূল এজেন্ডা থাকবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফিরিয়ে দেয়া।

অপু বলেন, প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব, বিজিবি, পুলিশ ও অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। তিন দিনের মিয়ানমার সফর শেষে আগামী ২৫ অক্টোবর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সোমবার মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭