ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, ২ যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই কিশোরীকে ‘চার দিন ধরে আটকে রেখে’ ধর্ষণের অভিযোগে ময়মনসিংহ থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় রোববার কিশোরীদের উদ্ধার ও ওই দুইজনকে আটক করা হয় বলে শ্রীপুর থানার এসআই লুৎফর রহমান জানান। আটকরা হলেন গাজীপুরের শ্রীপুরের হানিফা (৩২) ও শাহিন আলম (১৮)।

কিশোরীদের পরিবারের বরাত দিয়ে এসআই লুৎফর বলেন, গত ১৮ অক্টোবর শ্রীপুর পৌর এলাকা থেকে দুই কিশোরীকে মোটরসাইকেল করে ময়মনসিংহের ভালুকায় তুলে নিয়ে যায় ওই দুই যুবক। সেখানে একটা বাড়িতে আটকে রেখে তাদের কয়েক দফা ধর্ষণ করে।

“শুক্রবার তারা মোবাইল ফোন রেখে বাইরে গেলে কিশোরীরা বাড়িতে ফোন করে পুরো ঘটনা পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিয়য়টি পুলিশে জানিয়ে ময়মনসিংহ যান।”

রোববার স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক ও কিশোরীদের উদ্ধার করে বলে জানান এসআই লুৎফর। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, তারা সকলেই পূর্ব-পরিচিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।” সোমবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দুই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানান এসআই লুৎফর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, ২ যুবক আটক

আপডেট সময় ১১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭