ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে হত্যার পর, ফাঁস দিয়ে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে বদ্ধ ঘর থেকে দম্পতির লাশ পাওয়া গেছে; স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। রোববার বেলা ৩টার দিকে উপজেলার বারোমাইল গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান।

নিহতরা হলেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সনি ইসলাম (২৫) ও পুত্রবধূ নিপা খাতুন (২১)। সনি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন। আগের স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর প্রায় এক বছর আগে নিপাকে বিয়ে করেন সনি। নিপা উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি হিপজুর আলম বলেন, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। নিপার লাশ ঘরের মেঝেতে আর তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সনির লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলছিল। নিপার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে নিপাকে শ্বাসরোধে হত্যার পর ওই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সনি।

“তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

প্রতিবেশী আজগর আলী বলেন, সনির মায়ের সঙ্গে নিপার প্রায়ই ঝগড়া হত। শনিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হলে রাতেই সনির মা রাগ করে বাবার বাড়ি চলে যান। “আর সকালে কৃষিকাজ করতে মাঠে চলে যান সনির বাবা শহিদুল। দুপুরে নিপার খালা বেড়াতে এসে প্রথমে তাদের লাশ দেখতে পান।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে হত্যার পর, ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় ১১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭