ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের জন্য বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ক্ষমতায়নের অংশ হিসেবে নারীদের মধ্যে বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম বিতরণ করা হবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিনামূল্যে টেলিটক সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তারানা জানান, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে। মূলত নারীদের ক্ষমতায়ন ও সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরো জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ইন্টারনেটে ধীরগতি থাকবে। সাবমেরিন কেবল সংস্কারের কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম: তারানা হালিম

আপডেট সময় ১০:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭