ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিজের পাশে জামায়াত নেতাকে দেখে মঞ্চ ছাড়লেন মুক্তিযুদ্ধমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে জামায়াতে ইসলামীর এক নেতাকে অতিথি করায় অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার জলঢাকা উপজেলায় নব-নর্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু বলেন, দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কাটেন আ ক ম মোজাম্মেল হক।

“পরে আলোচনা সভার জন্য নির্ধারিত মঞ্চে উঠেন মন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা। জলঢাকার ইউএনও রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে ওই সভায় এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী বক্তৃতা দেন। এর পরপরই মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে ওই সভাস্থল ত্যাগ করেন।”

সৈয়দ আলী জলঢাকা উপজেলা জামায়াতের সদস্য। তিনি দুইবার এ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিজেকে জামায়াতের কেউ না দাবি করে সৈয়দ আলী বলেন, “আমি উপজেলা প্রশাসনের দেওয়া আমন্ত্রণপত্র পেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। পরিকল্পিতভাবে আমাকে এ রকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে।”

এ বিষয়ে ইউএনও রাশেদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজের পাশে জামায়াত নেতাকে দেখে মঞ্চ ছাড়লেন মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ০২:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭