ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন আগুয়েরো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর দলের এ জয়ে একটি গোল করে রেকর্ডের পাতায় নাম লেখান স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন এ আর্জেন্টাইন তারকা।

এদিন ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে আতিথিয়েতা জানায় পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে অন্য দুটি গোল করেন নিকোলাস ওটামেন্ডি ও লেরয় স্যান।

খেলার ৩০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম
গোল আদায় করে নেন সড়ক দুর্ঘটনার কারণে তিন ম্যাচ পরে খেলতে আসা আগুয়েরো। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে এই নিয়ে ১৭৭ গোল করলেন আগুয়েরো। সমান সংখ্যক গোল নিয়ে সিটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এতদিন এককভাবে ছিল সাবেক ফরোয়ার্ড এরিক ব্রুকের দখলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরের্ক আর্জেন্টাইন ওটামেন্ডি। স্যানের ক্রসে হেড করে গোলটি করেন এ ডিফেন্ডার। আর কেভিন ডি ব্রুইনের পাস পেয়ে দলের তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার স্যান।

এদিকে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত ‘পুঁচকে’ হাডার্সফিল্ড টাউনের কাছে হোঁচট খেল। ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত ক্লাবটির কাছে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। শনিবার হাডার্সফিল্ডের মাঠে বাজে রক্ষণের কারণে প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে ইউনাইটেড। শেষ পর্যন্ত হারে ২-১ গোলে।

৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-২ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ওযাটফোর্ড। ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান ১৩।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন আগুয়েরো

আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭