ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

এমবাপেকে চুক্তিভূক্ত করার সম্ভাবনা নেই বার্সেলোনার

আকাশ স্পোর্টস ডেস্ক

শীতকালীন দলবদলের বাজারে কিলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি করার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে।

১৮ বছর বয়সী এমবাপেকে মোনাকো থেকে ধারে প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দেবার পর থেকে বিশ্বের বিভিন্ন ক্লাব থেকে তাকে নেবার ব্যাপারে আগ্রহ দেখা গিয়েছিল। এর মধ্যে বার্সেলোনা ছিল অন্যতম। যদিও পিএসজিতে তার চুক্তি স্থায়ী হবার সম্ভাবনাই বেশী। ফ্রেঞ্চ এই তারকার এজেন্ট জানিয়েছেন এমবাপে বার্সেলোনায় যেতে চায়। বিশেষ করে নেইমার যখন পিএসজিতে যোগ দিয়েছেন তখন থেকেই এমবাপে বার্সেলোনায় যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মে মাসে বার্সায় যোগ দেয়া ভালভার্দে অবশ্য বলেছেন কাতালান জায়ান্টে তার যোগ দেবার কোন সুযোগ নেই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ধরনের কথা অনেক খেলোয়াড়কেই নিয়েই হয়। আমার জানা মতে তার সঙ্গে কোন চুক্তি হচ্ছে না।

নেইমারের দল ছাড়ার পরে বার্সেলোনা বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেছিল। এর মধ্যে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওসমানে ডেম্বেলেকে দলে ভেড়ায় বার্সা। দলবদল নিয়ে কথা বলতে গিয়ে ভালভার্দে বলেছেন, আমি মনে করি এই বিষয়টিতে বার্সেলোনা সবসময়ই গুরুত্ব দিয়েছে। দলের উন্নতিতে যা প্রয়োজন তারা করার চেষ্টা করে। তবে আমার দৃষ্টিকোন থেকে দেখলে আমি সবসময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের দিকে নজর রাখি। এজন্য সবসময়ই ট্রান্সফার মার্কেটের দিকে খেয়াল রাখতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এমবাপেকে চুক্তিভূক্ত করার সম্ভাবনা নেই বার্সেলোনার

আপডেট সময় ০১:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭