ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়ানডে নেতৃত্বে ‘ফিফটি’ স্পর্শ করবেন মাশরাফি আজ

ফাইল ফটো

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মুর্তজার কথাই হচ্ছে। এ দেশের ক্রিকেটের আশা-ভরসার প্রতীক হয়ে ওঠা সেই মাশরাফিই আজ ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশকে নেতৃত্ব দিতে নামবেন ৫০তম ওয়ানডেতে। একটা বিশেষ মাইলফলক তো বটেই; উদ্‌যাপনেরও দারুণ একটা উপলক্ষ। কিন্তু সেই উদ্‌যাপন বহুগুণ আনন্দময় হবে, যদি আজকের ম্যাচটা বাংলাদেশ জিততে পারে। দলের অন্য সবাই কি এটি নিয়ে ভাবছেন? তাঁরা কি ভাবছেন নিজেদের সেরা খেলাটা দিয়ে মাশরাফির অধিনায়কত্বের ৫০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে?

প্রায় সবারই আফসোস হতে পারে মাশরাফির অধিনায়কত্বের সংখ্যাটির দিকে তাকালে। ওয়ানডে নেতৃত্বে সবে ‘ফিফটি’ স্পর্শ করবেন তিনি? এর উত্তর দিতে গেলে তো হাহাকারে ডুবে যেতে হয়। আজ থেকে ৮ বছর আগেই জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। ২০০৯ সালে সব সংস্করণেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। কিন্তু ‘মন্দ কপাল’, সেই গৌরবটা ঠিকমতো উদ্‌যাপন করতে দেয়নি তাঁকে। চোটে জর্জর হয়ে অধিনায়কত্ব থেকে সরে যেতে হয় তাঁকে। সেই সময় থেকে অধিনায়কত্ব করলে ৬০ কেন, এত দিনে হয়তো অধিনায়কত্বের শততম ম্যাচ উদ্‌যাপন করা হয়ে যেত মাশরাফির। দুই হাঁটুর চোট মিলিয়ে যিনি মাঠের বাইরেই ছিলেন বেশির ভাগ সময়। কিন্তু বারবার ফিরে এসেছেন লাল-সবুজ জার্সি গায়ে। ২০১৪ সালে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতোই। সে বছরের শেষ দিকেই পরের বিশ্বকাপকে সামনে রেখে মাশরাফির হাতে তুলে দেওয়া হলো নেতৃত্ব। সে যেন বাংলাদেশ ও মাশরাফির নবজন্ম। তাঁর নেতৃত্বের জাদুকরি স্পর্শে বাংলাদেশ এখন আর শুধু ‘অভিজ্ঞতা অর্জনের’ জন্য মাঠে নামে না; ঘরে হোক আর বাইরে, প্রতিটি ম্যাচেই দলের লক্ষ্য থাকে একটিই—জয়, জয় এবং জয়!

অধিনায়ক হিসেবে তাঁর সেরা অর্জন কোনটা—এটা বিচার করতে গিয়ে একটু সমস্যাতেই পড়তে হয়। তবে প্রতিযোগিতার গুরুত্ব বিচারে অবশ্যই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলাটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা ৮-এ তুলে ক্রিকেটের ‘এলিট’ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ্যতা অর্জনও বড় সাফল্য তাঁর। আর এ বছর জুনে সেই চ্যাম্পিয়নস ট্রফিতেই সেমিফাইনালে খেলার মধ্য দিয়ে বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সমীহ করার শক্তি হিসেবেই।

এর বাইরে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয় দেশের ক্রিকেটের বড় অর্জন। সে অর্জন তো মাশরাফির হাত ধরেই। বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকার সব ব্যবস্থাই মাশরাফি করে রেখেছেন ৩৫ বছর বয়সেই।

ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সম্মান ছাড়া পাওয়ার কিছু নেই। টেস্ট সিরিজে ধোলাই খেতে হয়েছে। প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজও হাতছাড়া। চোট-জর্জর বাংলাদেশ দলে আজ থাকবেন না দুই সেরা খেলোয়াড় তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। এমন দুর্দিনে দলকে উজ্জীবিত করার উপলক্ষ একটাই—এটা মাশরাফির অধিনায়কত্বের ৫০তম ম্যাচ। খাদের কিনারায় পড়ে গেলে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটি মাশরাফি খুব ভালো করেই জানেন। শেষ ম্যাচে মাথা উঁচু করে, জার্সির কলার তুলে দিয়ে আজ না হয় ১১টা মাশরাফিই নামুক ইস্ট লন্ডনে।

সিরিজ বা র‍্যাঙ্কিং নয়, আজকের ম্যাচটা মাশরাফির সম্মানেই লড়ুক বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়ানডে নেতৃত্বে ‘ফিফটি’ স্পর্শ করবেন মাশরাফি আজ

আপডেট সময় ১২:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭