জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) এ হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়েতাহ এক সংবাদ সম্মেলনে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে ২৭ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ‘এই দেশকে কখনোই সন্ত্রাস ও সহিংসতার পথে ঠেলে দেওয়া যাবে না।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শেষ বিদায়ের শোভাযাত্রা শুরুর মুহূর্তে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর মুখোশধারী কয়েকজন ব্যক্তি গির্জার ভেতর ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। জানাজায় অংশ নেওয়া খালেদ বুরকান জানিয়েছেন, হামলাকারীদের একজনের হাতে পিস্তল এবং অন্যজনের হাতে রাইফেল ছিল। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা জানিয়েছে, হামলাকারীরা একটি গাড়ি থেকে নেমে এই হামলা চালায়। এরপর থেকে নিরাপত্তা বাহিনী তাদের ধরতে জোরালো অভিযান শুরু করেছে। জানাজায় অংশ নেওয়া খালেদ বুরকান আল-মামলাকাকে বলেন, সেখানে কয়েক ডজন মানুষ উপস্থিত ছিলেন।
ঘটনার পর জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া একে নজিরবিহীন ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরণের নৃশংসতা মানবিকতার চরম লঙ্ঘন।
দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো প্রচেষ্টাই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন। তিনি লিখেছেন, জর্ডানবাসীর রক্ত অত্যন্ত মূল্যবান এবং দেশের সীমানা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত সব ধরনের সহিংসতার বিরোধিতা করে দেশটি।
আন্তর্জাতিকভাবে এই হামলার ব্যাপক নিন্দা জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। একইভাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র স্টেফিন ডুজারিক সাংবাদিকদের বলেছেন, উপাসনালয়ে এবং শোকাবহ পরিবেশে এমন হামলা অত্যন্ত জঘন্য। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। হামলাটিকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িত গোষ্ঠীর মানবিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আকাশ নিউজ ডেস্ক 























