ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দাম্মামে হুতি হামলায় আহত দুই বাংলাদেশি, নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার কড়া সমালোচনা করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার সব ধরনের হামলার অবিলম্বে অবসান এবং কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের ওই বিমানবন্দরে হামলাটি চালানো হয়। এ ঘটনায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিসহ দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি এবং এক নেপালি নাগরিক রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুজন বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারি বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

এর আগে ১০ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। ওই ঘটনায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে এসে পৌঁছেছে। সাম্প্রতিক এসব ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

দাম্মামে হুতি হামলায় আহত দুই বাংলাদেশি, নিন্দা জানাল ঢাকা

আপডেট সময় ০৮:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬