রাজধানীর যানজট নিরসন ও অটোরিকশা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সোহেল রানা। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি ঢাকার দুই বড় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর মধ্যে রয়েছে শহর থেকে চারটি বাস টার্মিনাল স্থানান্তর এবং ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা। সোহেল রানা তার পোস্টে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী এসব বিষয়ে আগে নির্দেশনা দিলেও তা এখনো কার্যকর হচ্ছে না। ঢাকা শহরের মধ্য থেকে চারটি বাস টার্মিনাল দূরে সরিয়ে নেয়া। ব্যাটারি চালিত রিকশা লাইসেন্সের আওতাধীন আনা।
সোহেল রানা বলেন, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসেননি, বরং সাধারণ নাগরিক হিসেবে দুটো জিজ্ঞাসার উত্তর খুঁজছেন। তিনি দুর্গাপূজার সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, সরকার চাইলে যে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তা পূজার সময় প্রমাণিত হয়েছে। সেই আইনশৃঙ্খলা বাহিনী অন্য ক্ষেত্রে কেন সক্রিয় ভূমিকা রাখছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। অবিলম্বে এই যন্ত্রণাদায়ক সমস্যার সমাধান চেয়ে তিনি প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার প্রত্যাশা করেন। তার মতে, “সরকার যে ইচ্ছে করলে পারে, তা এবার আমরা দুর্গাপূজাতে দেখেছি। কোনো স্থানে কোনো অঘটন ব্যতিরেকে অত্যন্ত আনন্দের মধ্যে পূজা উদযাপিত হয়েছে। আশা করব, দ্রুত সময়ের মধ্যে অন্ততপক্ষে যন্ত্রণাদায়ক এই দুটোর দ্রুত সমাধান করে দেবার নির্দেশ দান করবেন। ”।
নির্দেশনা বাস্তবায়নের গতি বাড়ানোর জন্য একটি শক্তিশালী ফলোআপ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালন হচ্ছে কি না তা তদারকির জন্য এই কমিটির প্রয়োজন আছে। উদাহরণস্বরূপ, চার দিন আগে প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল পরিদর্শন করে আসার পর সেখানকার বর্তমান অবস্থা কী, তা জানা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সোহেল রানার এমন দাবির সঙ্গে অনেক নেটিজেন একাত্মতা প্রকাশ করেছেন। তার পোস্টের মন্তব্য ঘরে হাসান খান নামে একজন লিখেছেন, “যথাযথ বলেছে আমার প্রিয় নায়ক।” এছাড়া রেজাউল ইসলাম রেজা নামক আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, “অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশ পালিত হওয়া উচিত।” নাগরিক জীবনের এসব সমস্যা নিরসনে সোহেল রানার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকদিন হয়ে গেল আপনার নির্দেশ পালিত হচ্ছে না। ”।
আকাশ নিউজ ডেস্ক 





















