ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে বিমান হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শুরু করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত না হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। ২১ অক্টোবর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) টামস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে জানা যায়, ১০ অক্টোবরের সপ্তাহান্তের দিকেই ইরানি পারমাণবিক কেন্দ্র, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক বিভিন্ন অবকাঠামোয় বড় ধরনের হামলার প্রস্তুতি সম্পন্ন করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্রগুলোর ভাষ্যমতে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার চেয়েও এবারের আক্রমণের ছক ছিল অনেক বেশি ভয়াবহ। সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার চেয়েও এবার আরও ভয়াবহ আক্রমণের ছক কষা হয়েছিল।

এই পরিকল্পনাটি কেবল যুদ্ধের কৌশল ছিল নাকি আলোচনার টেবিলে চাপ প্রয়োগের একটি মাধ্যম, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে মার্কিন প্রেসিডেন্টের ওপরই নির্ভর করছে, তা স্পষ্ট। এর দুই দিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে নেতানিয়াহুর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা হুমকি নিয়ে বৈঠক করেছিলেন।

এদিকে ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছিলেন যে, মার্কিন হামলায় ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে পারে। এর ফলে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচন স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে ৯ অক্টোবর ট্রাম্প স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে কোনো ধরনের হামলায় জড়াবে না। যদিও আগামী সপ্তাহগুলোতে এ ধরনের হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলায় অংশ নিত কি না তা স্পষ্ট না হলেও আগামী সপ্তাহগুলোতে হামলা শুরুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

নিষেধাজ্ঞার ১৫ দিন পেরিয়েও মেলেনি সরকারি সহায়তা, সাগরেই জেলেরা

ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬