ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মুন্সীগঞ্জে গোয়েন্দা অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরদারের (৩২) বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। ইয়াসিন আলকেস সরদার ও রোকসানা বেগমের সন্তান। এ ঘটনায় ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। এসময় ইয়াসিন সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে গোয়েন্দা অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ১

আপডেট সময় ০২:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬