ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে ১৯৫ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্গঠিত কমিটির বিস্তারিত তালিকা ও দায়িত্ব বণ্টন প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে মো. নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলীয় নেতারা জানান, সাংগঠনিক কাঠামো ওপর থেকে নিচ পর্যন্ত পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির শীর্ষ পর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। এছাড়া ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্যসচিব পদে রাখা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক, আইন, গণমাধ্যম, অর্থ ও পরিকল্পনা, যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকীয় বিভাগ গঠন করা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা উত্তরের দায়িত্বে রয়েছেন সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বে এ এস এম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন এবং চট্টগ্রাম উত্তরের দায়িত্বে নাভিদ নওরোজ শাহ। এছাড়াও কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্য যুক্ত করা হয়েছে। কমিটিতে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা।

দলীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যেই এই পুনর্গঠন সম্পন্ন হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সাংগঠনিক পরিবর্তনের পরিকল্পনা ছিল দলের। এখন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এই প্রস্তুতির প্রক্রিয়া আরও বেগবান করা হলো। নির্বাচনের পরও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল এনসিপি

আপডেট সময় ০১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬